প্রতিটি মানুষেরই জীবনে স্বপ্ন থাকে বড় কিছু করবার, সেই স্বপ্নকে সত্যি করে তুলল নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণি তরুন দেবর্ষি মৈত্র । কয়েকদিন আগেই গুগোল এর তরফ থেকে ই-মেইল করে বিষয়টি জানানো হল দেবর্ষি কে । দেড় কোটি টাকা বেতনের চাকরি, কৃষ্ণনগরের, ঘূর্ণির মধ্যবিত্ত পরিবারের সন্তান দেবর্ষি মৈত্রকে। সন্তানের এই সাফল্যে ভিসনি উচ্ছ্বাসিত মা-বাবা সহ সফল মৈত্র পরিবার । 2016 সালে কৃষ্ণনগরের কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক পাস করেন তিনি । এলাকায় কৃতী ছাত্র হিসেবে পরিচয় তাঁর। উচ্চ মাধ্যমিকও শেষ করে ওই স্কুল থেকেই। এরপর তিনি জয়েন্ট পরীক্ষা দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হন । স্নাতকোত্তর চতুর্থ বর্ষে থাকাকালীন তিনি নিজেই গুগলের সাথে যোগাযোগ করেন এবং কিছু অনলাইন পরীক্ষায় কয়েক ধাপ এগুনোর পর চাকরি পাকা হয়ে যায় দেবর্ষির।
দেবর্ষির বাবা বাদল মৈত্র পূর্বে গৃহশিক্ষকতা কাজ করতেন। আর্থিক টানাপড়েনের কারণে পরবর্তীকালে গ্রিলের দোকান খোলেন । দেবর্ষি ছাড়াও বাদল মৈত্রের আরো একটি কন্যা সন্তান রয়েছে । বর্তমানে পেশায় তিনি স্কুল শিক্ষিকা । দেবর্ষির বাবা বাদল মৈত্রীর বক্তব্য, "ছোটবেলা থেকেই ছেলে ও মেয়ের মধ্যে সাফল্যের বীজ আমি বুনে দিয়েছিলাম । এখন ওরা তার ফল পাচ্ছে , সন্তানকে স্বপ্ন দেখানো ও সফল হতে প্রেরণা যোগানো বাবা মায়ের কর্তব্য। বাকিটা তারা নিজেই বুঝে নিয়েছে । তবে এত বড় কিছু করবে এটা আশা করিনি ।" দেবর্ষির মা বকুল মৈত্রের বক্তব্য " সন্তানদের সাফল্যে যে কোন বাবা-মাই খুশি হন । আমিও ভীষণ খুশি, তবে মায়ের মনতো ও এত দূরে থাকবে সেটা ভেবে একটু কষ্ট হচ্ছে ।"

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন