বিশিষ্ট সঙ্গীতশিল্পী কেকে এর মৃত্যুর রহস্য

  গতকাল সন্ধ্যায়  কলকাতার গুরুদাস কলেজ এর হয়ে নজরুল মঞ্চে গাড়িতে ওঠেন বিশিষ্ট সংগীত শিল্পী কেকে ( কৃষ্ণ কুমার কুনাথ )। কেকে মঞ্চে ওঠেন সন্ধ্যা 7 টা নাগাদ,  স্টেজে উঠেই  মাতিয়ে তুললেন তার সমস্ত ভক্তদের,  একের পর এক গান গেয়ে  খুশি করছিলেন দর্শকদের ,  আটটা চল্লিশ নাগাদ অনুষ্ঠান শেষ করেন তিনি ।  মাঝেমধ্যে উনাকে ব্যাকস্টেজে গিয়ে ঘাম মুছে আসতে দেখা গেছে । 

গায়ক কে কে আর এর পুরো নাম/ বঙ্গtrail
        ছবি: সংগৃহীত 


  মঙ্গলবার  অর্থাৎ গতকাল এক ঐতিহাসিক  দিনের সাক্ষী  হয়ে রয়েগেল  নজরুল মঞ্চ ।  নজরুল মঞ্চের কর্মরত এক কর্মীর মুখ থেকে জানা গিয়েছে ,  তিনি জানান  অনুষ্ঠানের শুরুর পূর্বেই ভিড় হচ্ছিল অনেক  নজরুল মঞ্চের  আসন সংখ্যা ছিল  প্রায় আড়াই হাজার ,  এবং সেখানে দর্শকের দেখা মিলল  প্রায় 8000 ,  তিনি এও  জানান,  12 বছর নজরুল মঞ্চে কর্মরত অবস্থায় এই রকম দৃশ্য তিনি এর আগে দেখেননি । 


  দর্শকের এত ভালোবাসা  ভক্তদের এত স্নেহ  বেশিক্ষণ কপালে সইল না তাঁর,  কারণ কাল সুমধুর সন্ধ্যায় অনুষ্ঠান শুরু করেছিলেন তিনি,  এই মধুর সন্ধ্যায় তার জীবনে কালরাত্রি হয়ে নেমে এলো ,  যমদূত এসে ছিনিয়ে নিয়ে গেলো সমস্ত ভক্তদের সামনে থেকে তার জীবনকে,  অনুষ্ঠান শেষে হঠাৎ শরীরটা খারাপ খারাপ লাগছিল তার,  তড়িঘড়ি করে তাঁকে নিয়ে এক বেসরকারি উচ্চ মানের হাসপাতালে নিয়ে যাওয়া হয়,  এবং সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয় ।   চিকিৎসকদের অনুমান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। সুরের শহর কলকাতা চিরকালের জন্য হারালো  আরো এক সুরকার কে । 


 মৃত্যুকালে তার বয়স হয়েছিল 54 বছর ।  তার মৃত্যুর খবর শুনে ।  এক ভীষণ শোকের ছায়া নেমে এসেছে অনুরাগী মহলে । 


 কেকের মৃত্যুর পর  তার মৃত্যুর রহস্য নিয়ে বিভিন্ন জল্পনা-কল্পনা সৃষ্টি হয়েছে  সংবাদ মহলে '  অনুষ্ঠান চলাকালীন সেখানে আচমকাই  অগ্নিনির্বাপক যন্ত্র চালিয়ে দেওয়া হয় এবং তা থেকেই ছড়িয়ে পড়ে গ্যাস ।  ফলে স্বভাবতই প্রশ্ন   ওঠে  এই গ্যাসজনিত কারণেই কি অসুস্থ হয়ে পড়েন তিনি  এবং তা থেকেই কি মৃত্যু  কেকে এর ?   এবার তদন্তে নামছে কে এম ডি এ (KMDA)  এই সমস্ত ঘটনা তদন্ত করতে। 

মন্তব্যসমূহ