ধর্মেন্দ্র লঁতা দিকে শেষ দেখাটা দেখতে পেলেন না: তিন-তিনবার প্রস্তুত হয়েও তিনি আসতে পারেননি কি কারন ছিল?

 ধর্মেন্দ্র লঁতা দিকে শেষ দেখাটা দেখতে পেলেন না:  তিন-তিনবার প্রস্তুত হয়েও তিনি আসতে পারেননি।


   রবিবার ছিল সরস্বতী পুজো মা নিজে এসে মেয়েকে হাত ধরে ওপারে নিয়ে গেল। গত রবিবার 6 ফেব্রুয়ারি ভারতীয় সংগীতশিল্পী (মা স্বরস্বতীর মানস কন্যা ) লতা মঙ্গেশকর আমাদেরকে ছেড়ে পরলোকগমন করেন।

তাঁর মৃত্যুতে সারা ভারত বর্ষ শোকাহত হয়ে পড়ে। 92 বছর বয়সী লতাদি আমাদেরকে ছেড়ে মৃত্যু লোকে প্রবেশ করে। চির অমর লতা দিকে শেষ বিদায় জানাতে
ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি, ভারতীয় ক্রিকেট গর্ড সচিন তেন্দুলকার, শাহরুখ খান আমির খানের মতো বহু তারকারা। 

তবে লতাদির শেষ যাত্রায় উপস্থিত হতে পারেননি শোলে নায়ক ধর্মেন্দ্র। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি শোকাহত মন নিয়ে জানান যে -'কেমন জানি হচ্ছিল, শরীরের মধ্যে একটা অস্বস্তি লাগছিল। তিন তিনবার রেডি হয়েও আমি যেতে পারলাম না। লতাদির সাথে শেষ দেখাটাও বোধহয় আমার ভাগ্যে ছিল না।'

 'রবিবার ওঁর চলে যাওয়ার খবর শোনার পর থেকেই আমার অস্বস্তি হচ্ছিল ভিশন।' ধর্মেন্দ্র ওঁর সাথে কাটানো কিছু ভালো মুহূর্ত ও সুসম্পর্ক কে সামনে রেখে জানান যে- লতাজি তাকে শক্ত থাকার কথা বলতেন,অনুপ্রেরণা মূলক বার্তা পাঠাতেন এবং প্রায়  কি কিছু না কিছু উপহার পাঠাতেন। এই 86 বছর বয়সি অভিনেতা কে (ধর্মেন্দ্র কে)। তিনি আরও জানান সম্প্রতিও উনার সাথে 25-30 মিনিট কথা হয়। একবার ধর্মেন্দ্র টুইটারে একটি বিষন্ন মনোভাবের পোস্ট করেছিলেন। যা দেখে সাথে সাথে লতামঙ্গেসকার তাকে ফোন করে আশ্বস্ত করেন।

'ভারতের নাইটিঙ্গল’কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে বিদায় জানানো হয় মুম্বইয়ের শিবাজি পার্কে। এখানেই লতা মঙ্গেসকারের শেষকৃত্যের আয়োজন করা হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লতা মঙ্গেশকরের মৃত্যুর কারণে 'দু' দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিলেন রবিবারই।
       

শোলে নায়ক ধর্মেন্দ্রর টুইটারে শোক জ্ঞাপন করে জানান,' আমাদের বিশ্বাসই হচ্ছে না আপনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন!! সারা বিশ্ব আজ শোকাহত, আমরা আপনাকে কোনদিনও ভুলব না। আপনার আত্মার শান্তি কামনা করি।'

মন্তব্যসমূহ