নিজস্ব সংবাদদাতা : মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে? তা দু-একদিনের মধ্যেই ঘোষণা করে দেবে মধ্য শিক্ষা পর্ষদ। সূত্রের খবর, শুক্রবার এর মধ্যেই সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে, যে কবে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে পারে । পরিস্থিতি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী মাসের প্রথম সপ্তাহের দিকেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হতে পারে ।
ছবি: সংগৃহীত
চলতি বছরের 7 মার্চ থেকে 16 ই মার্চের মধ্যেই মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়। করোনা অতিমারি পরিস্থিতির কারণে গত বছর অর্থাৎ 2021 সালে মাধ্যমিক পরীক্ষা নেয়া সম্ভব হয়নি । এবছর নিরুপদ্রবে এই পরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে । এবার ছাত্রছাত্রীরা ফল প্রকাশের অপেক্ষায়।
এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 11 লক্ষ 26 হাজার 863 জন । এদের মধ্যে ছাত্রীর সংখ্যা ছিল 6 লক্ষ 26 হাজার 804 জন এবং ছাত্রের সংখ্যা ছিল 5 লক্ষ 59 জন । সমস্ত কোভিদ বিধি মেনে প্রায় 4 হাজার 155 টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল । পরীক্ষার ফলাফল জানতে ছাত্র-ছাত্রীদের শুধু নিজ নিজ রেজিস্ট্রেশন নম্বর এবং জন্মতারিখ হলেই চলবে ।
মাধ্যমিকের ফলাফল জানার জন্য নিচে কিছু ওয়েবসাইটের লিংক দেওয়া হল এবং ফলাফল দেখার পদ্ধতিও বলা হলো।
1) www.wbbse.wb.gov.in এই লিংকে ক্লিক করতে হবে ।
2) 'WBBSE class 10th Results' লিঙ্কে ক্লিক করতে হবে।
3) নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।
4) 'Submit'-এ ক্লিক করতে হবে।
5) স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।
6) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রাখতেও পারবে ছাত্রছাত্রীরা।
7) নিচে রেজাল্ট দেখার ওয়েবসাইট এর তালিকা দেয়া হলো


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন