মাঙ্কি পক্স ভাইরাস এবার কি ভারতে হানা দিলো / monkey pox cases in india

নিজস্ব সংবাদ দাতা: করোনা মহামারী থেকে এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি দেশ। এই পরিস্থিতিতে নতুন কোন ভাইরাসের সংক্রমণ ঠেকাতে তোড়জোড় রাজ্যের। 


MankyPox
         ছবি সংগ্ৰিত 


কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অদৃশ্য মাঙ্কি পক্স ভাইরাস শরীরের ত্বক ভেদকরে  প্রবেশ করছে মানব শরীরে। মাংকি ভাইরাস এর খোঁজ এখনও মিলেনি দেশে। কিন্তু সাবধানতাই ফাক রাখতে চাইনা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গনকে, রাজ্য স্বাস্থ্য দপ্তর কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কে এবং সব মেডিকেল কলেজের সুপারকে সদা সর্বদা সতর্ক থাকার বিজ্ঞপ্তি জারি করলেন। 


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই মাঙ্কি ভাইরাস সম্পূর্ণ অদৃশ্যভাবে শরীরের ভেতরে প্রবেশ করছে । 

এছাড়াও চোখ মুখ নাক সহ শ্বাসনালী দিয়েও শরীরে প্রবেশ করতে পারে এই ভাইরাস। এই ভাইরাস এক প্রাণী জাতি থেকে অন্য প্রাণী জাতিতে ছড়াতে পারে, মানুষ থেকে অন্য জনের মধ্যেও যেমন ছড়াই তেমনি অন্য প্রাণী থেকেও মানবদেহে ছড়ায় এই ভাইরাস।


উপসর্গ: 

 হাতে পায়ে জলাভাব, ফুসকুড়ি, চামড়া খসখসে হয়ে যাওয়া, গা-হাত-পা জ্বালা জ্বালা দেওয়া,এই সমস্ত উপসর্গ লক্ষ্য করা যায় মাঙ্কি ভাইরাসের। 


রাজ্যের নির্দেশিকা ও করণীয় বিষয়: 

1) কোন ব্যক্তির গায়ে যদি ফুসকুড়ি ও চামরাই খসখসে ভাব উপসর্গ দেখা যায়, সে ক্ষেত্রে অতিরিক্ত নজরদারির মধ্যে রাখতে হবে ব্যক্তিকে। যে সমস্ত দেশের এই ভাইরাস ছড়িয়ে পড়েছে সেখান থেকে 21 দিনের মধ্যে যদি সেই ব্যক্তি দেশে ফেরেন তাহলে সে বিষয়ে বিশেষ নজরদারি রাখতে হবে। 


2) আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসারত অবস্থায় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে যাতে এই ভাইরাস অন্যত্র ছড়িয়ে পড়তে না পারেন। 


3) কোন ব্যক্তির মধ্যে এই ভাইরাসের উপসর্গ লক্ষ্য করা গেলে, রাজের স্বাস্থ্য দপ্তর বিষয়টিকে বিশেষভাবে 'মনিটর' করবে এবং তার দেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে NIV  পুনেতে।


4)  এই ধরনের ঘটনা সামনে এলে সঙ্গে সঙ্গে জানাতে হবে (কলকাতার ক্ষেত্রে ) CMHO/MSO-কে। 


5)  সাধারণত 7 থেকে 14 দিনের মধ্যে রোগমুক্তি ঘটলেও অনেকক্ষেত্রে 5 থেকে 21 দিন লাগতে পারে । 


   এই ভাইরাসে মৃত্যুর আশঙ্কা :  

   ভারতে এই ভাইরাস এর খোঁজ এখনও মেলেনি। কিন্তু বিভিন্ন দেশে এই ভাইরাস পাওয়া গিয়েছে ফলে  ফলে সামান্য অসচেতন হলেও চলবে না জানা  জানা গিয়েছে মাঙ্কি পক্সের মৃত্যুর হার  1 থেকে 10 শতাংশ । 


  কোন কোন দেশে দেখা মিলল মাঙ্কি পক্স ভাইরাসের ?

 জানা গিয়েছে সম্পত্তি UK,US,  স্পেন পর্তুগাল জার্মানি বেলজিয়াম ফ্রান্স নেদারল্যান্ড ইতালি সুইডেন   এবং ইজরায়েলের নতুন করে দেখা মিলছে এই ভাইরাসের ।


 স্বাস্থ্য বিষয়ক চিকিৎসক অনির্বাণ দলুই বলেন, " কবিরের মত নতুন রোগ নয় এটি জাতীয় ভাইরাল জ্বর ।  তবে আমাদের দেশে এখনো কোন আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি। তাই আতঙ্কের কিছু নেই।আফ্রিকার দেশগুলোতে আগেও এই রোগের প্রভাব দেখা গিয়েছে। সেখানে মৃত্যুর হারও যে বেশি ছিল, তা-ও নয়। তবে সতর্ক থাকা অতি জরুরী।"

মন্তব্যসমূহ