Web Desk: দীর্ঘ প্রতিক্ষার পর আজ শুক্রবার প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল । মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি আজ সকাল 9 টা নাগাদ এক সাংবাদিক বৈঠকের পর ফল ঘোষণা করে দিলেন । ছাত্র-ছাত্রীরা এবার বাড়িতে বসেই অফিশিয়াল ওয়েবসাইটে তাদের নিজেদের এডমিট এ দেওয়া রোল নাম্বার ( 702112N0023) এবং জন্মতারিখ ( যদি কারোর জন্ম মে মাসের 5 তারিখে হয় 2002 সালের তাহলে সেটি এরম এমনভাবে লিখতে হবে "050502") সকাল 10 টার পর থেকেই দেখতে পারছে তারা ।
ছবি: সংগৃহীতমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল মার্চ মাসের 7 তারিখে এবং শেষ হয়েছিল 16 তারিকে । গত দু'বছর করোনার কারণে মাধ্যমিক পরীক্ষা নেয়া সম্ভব হয়নি, কিন্তু আগের বছর পরীক্ষা না নেওয়ার পরও ছাত্র-ছাত্রীদের পাসের হার ছিল প্রায় 95 শতাংশ । এ বছর 11 লক্ষ 26 হাজার 863 জন ছাত্র ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেয় । এদের মধ্যে ছাত্রের সংখ্যা ছিল 5 লক্ষ 59 জন এবং ছাত্রীর সংখ্যা ছিল 6 লক্ষ 26 হাজার 804 জুন ।
এবার মাধ্যমিক পরীক্ষার পাশের হার 86.60 শতাংশ। এদের মধ্যে দুজন বাঁকুড়া জেলার অর্ণব ঘড়াই এবং বর্ধমানের প্রণব মন্ডল 693 মাধ্যমিকের প্রথম স্থান অধিকার করে । এছাড়াও 114 জন ছাত্র-ছাত্রী প্রথম 10 এর খাতায় নাম ওঠে।
( এই লিংকে ক্লিক করে ছাত্র-ছাত্রীরা নিজেদের রেজাল্ট দেখতে পাবে )
https://liveresults.jagranjosh.com/Result2021/jsp/wb/WB10.jsp
প্রথম দশে 114 জন এর প্রাপ্ত নম্বরের তালিকা
প্রথম হয়েছেন ২ জন। প্রাপ্ত নম্বর ৬৯৩
দ্বিতীয় হয়েছেন ২ জন। প্রাপ্ত নম্বর ৬৯২
তৃতীয় হয়েছেন ২ জন। প্রাপ্ত নম্বর ৬৯১
চতুর্থ হয়েছেন ৪ জন। তাদের প্রাপ্ত নম্বর ৬৯০
পঞ্চম হয়েছেন ১১ জন। প্রাপ্ত নম্বর ৬৮৯
ষষ্ঠ হয়েছেন ৬ জন। প্রাপ্ত নম্বর ৬৮৮
সপ্তম হয়েছেন ১০ জন। প্রাপ্ত নম্বর ৬৮৭
অষ্টম হয়েছেন ২২ জন। প্রাপ্ত নম্বর ৬৮৬
নবম হয়েছেন ১৫ জন। প্রাপ্ত নম্বর ৬৮৫
দশম হয়েছেন ৪০ জন। প্রাপ্ত নম্বর ৬৮৪

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন