Web Desk: কল্যাণী এইমসে (Kalyani AIIMS) এর দুর্নীতি নিয়ে অভিযোগ তদন্তভার তুলে দেয়া হলো সিআইডির হাতে । এই দুর্নীতি কাণ্ডে নাম উঠে এসেছে চারজন জনপ্রিয় বিজেপি নেতার ।
এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্ত করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিআইডি, তার সাথে জড়িত হলো আরো এক দুর্নীতি কান্ড , সূত্রের খবর অনুযায়ী, বিজেপির নেতাদের একটি অংশ টাকার বিনিময়ে নিজেদের প্রভাব খাটিয়ে কল্যাণী এমস এ বিভিন্ন পদে চাকরি পাইয়ে দিচ্ছেন জনসাধারণকে । এই দুর্নীতি কাণ্ডের চারজন বিজেপির জনপ্রতিনিধির নাম উঠে আসছ , তারা হলেন চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ , বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার , বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা এবং রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ।
এও জানা গেছে, অভিযোগ পত্র অনুসারে নাম রয়েছে আরো চারজন বিজেপি জনপ্রতিনিধির ।
তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র , প্রতারণা, বিশ্বাসভঙ্গ , দুর্নীতি আইনে অভিযোগ আনা হয়েছে , এই তদন্তের ভার তুলে দেয়া হয় সিআইডি হাতে। এর আগে এই মামলার তদন্ত করছিলেন কল্যাণী থানার পুলিশ ।
কল্যাণী থানাতে অভিযোগ আনে, মুর্শিদাবাদের সরিফুল ইসলাম নামক এক বাসিন্দা, মে মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ অভিযোগ করা হয় থানাতে । সরিফুলের বক্তব্য অনুসারে , 'বিজেপি নেতাদের কেউ কেউ তাদের প্রভাব খাটিয়ে টাকার বিনিময় এমসের চাকরি দিচ্ছেন সাধারণ মানুষকে, তিনি নিজেও একজন এইমসের চাকরিপ্রার্থী । শুধু সাধারণ চাকরি নয় বিভিন্ন বড় বড় কাজের ক্ষেত্রেও লোক ঢোকাচ্ছে বিজেপি নেতারা ' এই রকমই অভিযোগ জানিয়ে কল্যাণী থানার দ্বারস্থ হন সরিফুল ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন