সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান
শিক্ষাসংক্রান্ত প্রশ্ন কি এড়িয়ে যেতে চাইছে তৃণমূল কংগ্রেস বিধানসভার বাদল অধিবেশনে ?
এবার বাদল অধিবেশনে কোনরূপ শিক্ষাসংক্রান্ত প্রশ্ন তোলা যাবে না ! ফোন মারফত এমনই কড়া বার্তা পাঠালেন বিধায়কদের কাছে তৃণমূল কংগ্রেস।
ছবি :সংগৃহীত
কিছু মাস আগে বাজেট অধিবেশনে গোলমাল সৃষ্টি হয় , সেই গোলমালের কারণস্বরূপ বিরোধীদলীয় নেতাসহ সাতজন বিজেপি বিধায়ক এখনো সাসপেন্ড রয়েছে । ফলে অধিবেশনে বিরোধী হিসেবে তাদের আর কিছুই করার নেই । আর এখনতো বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ দল তৃণমূল কংগ্রেস । স্বভাবতই চাপের রাখতে পারবে বিরোধীদলকে শাসকদলের বিধায়করা ।
বিধানসভা সূত্রে খবর , এবার বাদল অধিবেশন শুরু হচ্ছে 10 জুন থেকে। এই অধিবেশনে রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে বদলি সংক্রান্ত বিল এর কথা রয়েছে । সূত্রের খবর , তার আগে থেকেই তৃণমূলের পরিষদীয় দলের তরফ থেকে বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছে , শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোন প্রশ্ন তোলার দরকার নেই অধিবেশনের প্রশ্ন উত্তর পর্বে । এর পরিবর্তে বিধায়করা অন্য যে কোন ডাক্তার সংক্রান্ত প্রশ্ন তুলতে পারে।
ইতিমধ্যে সিবিআই তদন্ত শুরু হয়েছে, রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে । এ নিয়ে সেই সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এবার বাড়তি সর্তকতা অবলম্বন করছে তৃণমূল এই বিধানসভা অধিবেশনে ।
এর পাশাপাশি এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়েও সিবিআই তদন্ত চলছে রাজ্যে । সেই তদন্তে জিজ্ঞাসাবাদ করা হয়েছে রাজ্যের দুই মন্ত্রী কে । সূত্রের খবর, এই পরিস্থিতিতে বিধানসভার বাদল অধিবেশনে, বিধায়করা যেন কোন শিক্ষাসংক্রান্ত প্রশ্ন না তুলে অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে । তাহলে কি শিক্ষা সংক্রান্ত বিষয়ে প্রশ্ন এড়িয়ে যেতে চাইছে তৃণমূল কংগ্রেস ? দলীয় বিধায়কদের কাছে ফোন- বার্তা পৌঁছাতে উঠেছে প্রশ্ন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন